সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্যের রপ্তানি শুরু, প্রথম চালান ৩ লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৩, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

দিদারুল আলম, চট্টগ্রাম : ৩ লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলারের ইভা শিট রপ্তানির মাধ্যমে শুরু মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্যের রপ্তানি কার্যক্রম। এটা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত জুতা তৈরির সামগ্রী প্রথম বারের মতো রপ্তানি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই শিল্পনগর থেকে ৩ লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলারের ইভা শিট রপ্তানি হয়। চীনের মালিকানাধীন কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড সব প্রক্রিয়া শেষে বেপজা থেকে রপ্তানির এ অনুমোদন পেয়েছে।

বিদেশে রপ্তানির সব প্রক্রিয়া অনুসরণ করে কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেডের উৎপাদিত জুতা তৈরির সামগ্রিবাহী চালানটি ঢাকার গাজীপুরের ব্লু ওশান ফুটওয়্যার নামের প্রতিষ্ঠানে যাবে। বিদেশি বায়ার মনোনীত কোম্পানি হিসেবে কেপিএসটি সুজ থেকে ব্লু ওশান ফুটওয়্যার জুতা তৈরির সামগ্রী নিচ্ছে। এটাকে ডিমড এক্সপোর্ট বলা হয়।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চল থেকে প্রথম রপ্তানি হচ্ছে। তাদের আরও দুটি কোম্পানি উৎপাদনে যাচ্ছে। এরই মধ্যে জাপানের নিপ্পন স্টিল, ম্যাকডোনাল্ড স্টিল, এশিয়ান পেইন্টস, সামুদা ফুড, ম্যারিকো কোম্পানি উৎপাদনে গেছে। দেশের মধ্যে তারা পণ্য সরবরাহও শুরু করেছে। এ ছাড়া বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও মডার্ন সিনটেক্স শিগগিরই উৎপাদনে যাবে।

বেপজা সূত্র জানায়, বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের মালিকানাধীন ফ্যানকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি বিডি লিমিটেড ও কাইশি লিঙ্গারি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে আরও দুটি প্রতিষ্ঠান পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এর মধ্যে জুতার অ্যাকসেসরিজ উৎপাদনকারী ফ্যানকুন কম্পোজিট বিনিয়োগ করবে ২.২ মিলিয়ন ডলার, কাইশি লিঙ্গারি বিনিয়োগ করবে ৬১ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর থেকে কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ৮.০৬ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কোম্পানি এখন পর্যন্ত বিনিয়োগ করেছে ৩.৪৮ মিলিয়ন ডলার।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় রিমাল : কেমন থাকবে আজকের আবহাওয়া?

হিরন-ভূট্টো মৃত্যুর যুগ যুগ পরেও যেই নেতাদের অন্তরে বাচিয়ে রেখেছেন সাধারণ মানুষ

রাজশাহীতে তরুণ সাংবাদিকদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে এসকেভেটর ড্রাইভারের মৃত্যু

ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা

ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবেঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

অবরোধের ৩০ ঘণ্টায় সারাদেশে ১৩ বাসসহ ১৮টি যানবাহনে আগুন

ভোটের ফল একজনের ইচ্ছায় নির্ধারিত: মঈন খান

কুড়িগ্রামে কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ঝালকাঠি জেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত