শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইফতারে রাখুন স্বাস্থ্যকর বেলের শরবত!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৭, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : বেলের শরবত দারুন স্বাস্থ্যকর একটি পানীয়। এটি শরীরের জন্যে খুবই উপকারী। বিশেষ করে ইফতারে বেলের শরবত খুবই স্বাস্থ্যকর। আজ তাই আপনাদের জন্যে রইলো বেলের শরবতের রেসিপি। দারুন এই রেসিপিটি দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হক। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
একটি পাকা বেল, লবণ, স্বাদমতো চিনি, লেবু ও লেবুপাতা।

তৈরির প্রণালি :
প্রথমেই একটি পাকা বেলের ভেতরের অংশ চামচ দিয়ে উঠিয়ে একটি পাত্রে রাখুন। এরপর তাতে ১ চামচ লবণ দিয়ে ভালো করে কচলে নিন। এবার এর সঙ্গে ২ টুকরো লেবুর রস মিশিয়ে আবার ভালো করে কচলে নিন। এরপর এতে অল্প অল্প করে ঠান্ডা পানি ভালোভাবে মিশিয়ে নিন।

এবার তাতে লেবুর পাতা মেশান। বেলের শরবতে লেবুর পাতা দিলে লেবুর ঘ্রাণ ভালো আসবে। তারপর স্বাদমতো চিনি ভালো করে মিশিয়ে নিন। এরপর পরিষ্কার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন। গ্লাসে শরবত ঢেলে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর ইফতারের সময় পরিবেশন করুন।

তামান্না হক : কণ্ঠশিল্পী

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কল্যাণ পার্টি থেকে ইবরাহিমকে বহিষ্কার নতুন কমিটি গঠন

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল বিএনপির

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

মুন্সীগঞ্জে সহকারি রিটানিং কর্মকর্তার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জাঁকজমকপূর্ণ আয়োজনে তুবা সমাজ কল্যাণ সোসাইটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নলছিটিতে পলিথিন কারখানায় মোবাইল কোর্ট, দশ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝালকাঠির স্বর্নপদক জয়ী মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়