বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অহনা কাকে জানোয়ার বলেছিলেন, জানালেন শামীম!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৮, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান বিভিন্ন সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন।কিছুদিন আগেই নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস ওঠে গেছে।

অহনা’র ওই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রীর সহকর্মী ও সাবেক প্রেমিক শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই শামীম জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।

ওই সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলবো না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার। এরপর দর্শকের উদ্দেশে এই অভিনেতা বলেছিলেন, সেই জানোয়ার প্রাক্তন যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার।

কিন্তু অহনা’র সেই প্রাক্তন কে, তা এবার সরাসরি জানালেন শামীম। গত মঙ্গলবার সন্ধ্যায় নারী সহকর্মীর করা ধর্ষণের হুমকির অভিযোগসহ আরও কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনা’র সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, সকলে অহনা’র ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো…য়া…রটার সাথে আমি নেই।

সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, অহনা তো নামটা বলতে পারে নাই। ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ ছবির ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল অহনা’র। আমি মাঝে অহনা’র সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বরিশালে নির্বাচন ঘিরে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের

গুলিতে কনস্টেবল নিহত : কাউসারের বিরুদ্ধে হত্যা মামলা

নলছিটি পাবলিক লাইব্রেরী ও নিজ গ্রাম পরিদর্শন করলেন ধর্ম সচিব হামিদ জমাদ্দার

‘মা পদক’ পাচ্ছেন আনোয়ারা

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থরক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে: বিএমএসএফ

সমমনা দলগুলোকে নিয়ে দেশ সাজাতে চাই

ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে ধুনটে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময়