মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কাঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৯, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ

মো. সাকিবুজ্জামান সবুর, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম। মুখ্য বক্তা ছিলেন দুদকের পিরোজপুর সমন্বিত জেলার উপসহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন স¤্রাট।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা দুপ্রকের সহসভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি সেলিনা বেগম পাপরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, সদস্য মো. সাকিবুজ্জামান সবুর, শিক্ষার্থী সুদিপ্ত সেন, নওসিন আনজুম প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক স্কুল এন্ড কলেজ রানার্স আপ নির্বাচিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও জনগনের মুখোমুখি অনুষ্ঠান

লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব: নজরুল

রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালাল ইউক্রেন

দৌলতখানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

জারিরায় অসামাজিক গান ও মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০

রাজাপুরে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জনসহ ১৭ জনের মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

কুমিল্লা-৪ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন রাজু

সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার