বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

তৃণমূলে অংশগ্রহণেই জলবায়ু সুশাসন শক্তিশালী : সেমিনারে বক্তারা

প্রতিবেদক
admin2
আগস্ট ২৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

সৌমিত্র সুমন : কমিউনিটি ভিত্তিক জলবায়ু সুশাসন বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিকল্প নেই। দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বরাদ্দকৃত অর্থের অপব্যবহার, ত্রাণ বিতরণে অস্বচ্ছতা এবং উন্নয়ন প্রকল্পে তৃণমূলের অংশগ্রহণ না থাকা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে সেমিনারে মত দেন বক্তারা।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত “বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (SCGGP) প্রকল্প”-এর সেমিনারে এসব অভিমত উঠে আসে।

প্রজেক্ট অফিসার আশিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অমল মুখার্জি। উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার।

বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সামাজিক জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্তদের কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেটে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। তারা আরও বলেন, জরুরি ত্রাণ বিতরণে অনিয়ম-অপব্যবহার রোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় অযৌক্তিকভাবে তিন থেকে চার গুণ বাড়ানো হয়, যা কমানো উচিত।

সেমিনারের দ্বিতীয় সেশনে তসাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে অসঙ্গতি চিহ্নিত করে প্রস্তাবনা আকারে উপস্থাপন করেন।

এতে কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ স্মার্ট কার্ড দেবে ইসি

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

জিআই পণ্যের স্বীকৃতি পেল মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী খাবার ‘পাতক্ষীর’

দিনাজপুরে সাংবাদিকদের সাথে অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেনের মত বিনিময়

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৫০ বোতল ফেন্সিডিল সহ নারী আটক

উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মুক্তি মির্জার জয়ের প্রত্যাশায় মাঠ বিচরণ

বিএমএসএফ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে দুই ঘণ্টা ধরে তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন