শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক : নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।’

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্বগ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে।

তিনি বলেন, ‘একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।’

প্রধান উপদেষ্টা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

বার্তায় তিনি বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি।’

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তাঁর নেতৃত্বে আরও জোরদার হবে।

তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র : বাসস।

 

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত: ওবায়দুল কাদের

ঢাকাসহ ১৬ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

একটা-দুইটা দল অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই : কাদের

আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহ আনসার ও ভিডিপির মতবিনিমিয় সভা

ঝিনাইদহ-৩ এ গনমানুষের প্রিয় নেতা ব্যারিস্টার কাজল!

পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ১ হাজার পরিবার পেলো ২৫ কেজি করে চাউল

ঘর তোলার যায়গা নেই, মামা বাড়ির পুকুরে মাচাতেই আশ্রয় মিনারা বেগমের

দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ

মিষ্টি জান্নাতকে যে বার্তা দিলেন তার মা শাহ্ পারভীন আক্তার!