সোমবার , ২০ মে ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাত পোহালেই নকলা-নালিতাবাড়ী উপজেলায় ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২০, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর : রাত পোহালেই শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নিবার্চন অনুষ্ঠিত হবে। এই নিবার্চনকে ঘিরে সোমবার (২০ মে) সকাল থেকেই সহকারি রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

দুই উপজেলায় ১৬২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪,১৮,৯১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নকলা উপজেলায় ১,৭৯,৬০৬ জন এবং নালিতাবাড়ী উপজেলা ২,৩৯,৩০৬জন।

এই নির্বাচনে নকলা উপজেলায় বিভিন্ন পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে-৫জন, ভাইস চেয়ারম্যান পদে-৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।

অপরদিকে নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে-৪জন, ভাইস চেয়ারম্যান পদে-৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।

রিটার্নিং কার্যালয় সুত্রে জানা গেছে, নির্বাচনটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দ্বায়িত্বে থাকবেন। সোমবার সকাল থেকেই ভোটগ্রহণ সংক্রান্ত সকল সরঞ্জামাদি স্ব-স্ব কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে ভোট গ্রহন শুরুর আগেই স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ে নব গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ঝালকাঠিতে এমপি হারুন ও মনিরসহ ৭ জনের মনোনয়ন বাতিল

শুভ জন্মদিন বন্ধন জয়

শেরপুরে নিখোঁজের ৫দিন পর হাত-পা বাঁধা অবস্থায় কবিরাজের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় দুই যুবক আটক

প্রেমের টানে মুন্সীগঞ্জের হিন্দু তরুণী শেরপুরে ;অত:পর বিয়ে

ঝিনাইদহে ধান বোঝায় টলির ধাক্কায় দুই মাস বয়সী শিশু নিহত

রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালাল ইউক্রেন

ঝিনাইদহে অতিরিক্ত কৃষি অফিসার পদে জুনাইদ হাবীবের পদোন্নতি