শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জিম্মি বাংলাদেশি জাহাজে অবস্থানরত জলদস্যুর ছবি প্রকাশ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ১৬, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত চার সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

শুক্রবার ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ছবি প্রকাশ করে।

ছবিতে জাহাজের উপরের অংশে ভারী অস্ত্র হাতে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনী পোস্টে জানায়, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজকে সহায়তা করতে এর কাছাকাছি একটি ভারতীয় যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। এছাড়াও একটি এলআরএমপি পি-৮১ দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ এলাকাটিতে টহল দিচ্ছে।

এদিকে এমভি আবদুল্লাহ’কে আগের অবস্থান থেকে আরও ৪৫-৫০ কিলোমিটার সরিয়ে নিয়েছে জলদস্যুরা। শুক্রবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত