বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল: অনুপ্রেরণার নিরন্তর উৎস

প্রতিবেদক
admin2
এপ্রিল ৮, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ

এসএম রেজাউল করিম : অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল ঝালকাঠি জেলার এক সম্ভ্রান্ত পরিবারের গর্বিত সন্তান, মেধা ও মননের উজ্জ্বল প্রতীক। অসাধারণ মানবিক চেতনায় সমৃদ্ধ এই চিকিৎসক তার জীবনকে উৎসর্গ করেছেন মানবতার সেবায়। তিনি কেবল একজন দক্ষ ও সফল চিকিৎসকই নন, বরং একজন দূরদর্শী নেতৃত্ব, সমাজসংস্কারক এবং অনুপ্রেরণার এক নিরন্তর উৎস।

ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের এক উচ্চশিক্ষিত ও আদর্শবান পরিবার থেকে অধ্যাপক ডা. শাকিলের উঠে আসা। তার পরিবার জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত। তার পিতা মরহুম হরমুজ আলী ছিলেন বাংলাদেশ সরকারের একজন দক্ষ সিনিয়র সহকারী সচিব। রত্নগর্ভা মায়ের সাত সন্তানের মধ্যে ডা. শাকিল তৃতীয়। তার পারিবারিক পরিমণ্ডল মেধা ও সাফল্যে উদ্ভাসিত; চার ভাইয়ের মধ্যে তিনজনই চিকিৎসক এবং অন্যজন শিক্ষক। বড় ভাই ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ। মেঝো ভাই অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার শাহীন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ভাই ডা. এসএম আনোয়ার পারভেজ বর্তমানে আমেরিকা প্রবাসী, তিন বোনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং তার সহধর্মিনী অধ্যাপক ডা. জাহানারা লাইজুও একজন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ এবং বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

খালিদ মাহমুদ শাকিল বরিশাল ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এখান থেকেই মূলত শৃঙ্খলা, নেতৃত্ব এবং নৈতিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন, যা তার চরিত্রের ভিত্তি তৈরি করেছে। পরবর্তীতে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন, যার মধ্য দিয়ে মানবসেবার দীক্ষা গ্রহণ করেন; প্রতিশ্রুতি, সহমর্মিতা ও নিয়ে চিকিৎসা জীবনের সূচনা ঘটে।

শিশুস্বাস্থ্যের প্রতি গভীর নিষ্ঠা থেকে ডা. শাকিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শিশু সার্জারিতে মাস্টার অব সার্জারি (এমএস) ডিগ্রি অর্জন করেন এবং একটি অত্যন্ত বিশেষায়িত ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ক্লিনিক্যাল দক্ষতাকে আরও শাণিত করতে তিনি ভারত ও ইতালি থেকে শিশু সার্জারিতে উচ্চতর ক্লিনিক্যাল ফেলোশিপ সম্পন্ন করেন, যার মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ব্যাপক শল্যচিকিৎসা দক্ষতা অর্জন করেন।

অধ্যাপক ডা. শাকিল বাংলাদেশে স্টেম সেল থেরাপির প্রয়োগে পথিকৃৎ হিসেবে প্রথম স্বনামধন্য অধ্যাপক হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। এর মাধ্যমে তিনি আধুনিক চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকার জেনারেল এবং অ্যাডভান্সড শিশু সার্জারি ও স্টেম সেল বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিশু স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও একাডেমিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

চিকিৎসা ও একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সংগঠন উই ক্যান চেঞ্জের (WCC) প্রতিষ্ঠাতা ও সম্মানীত চেয়ারম্যান। তার বিশ্বাস মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে নিবেদিত এই সংগঠনের মাধ্যমে, সমবেত ও সচেতন প্রচেষ্টাই টেকসই পরিবর্তনের পথ তৈরি করতে পারে।

ব্যস্ত পেশাগত জীবনের মাঝেও অধ্যাপক ডা. শাকিল সংগীতপ্রিয় একজন মানুষ। সংগীত থেকে তিনি সামাজিক ও ব্যক্তিগত অনুপ্রেরণা লাভ করেন, যা তার পরিশীলিত রুচি ও বহুমাত্রিক ব্যক্তিত্বের প্রতিফলন।

অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল চিকিৎসা পেশার সর্বোচ্চ আদর্শকে ধারণ করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একজন চিকিৎসকের দায়িত্ব কেবল ক্লিনিক্যাল চর্চায় সীমাবদ্ধ নয়; বরং সমাজসেবা, মানবিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নততর পৃথিবী গড়ে তোলাও তার অপরিহার্য কর্তব্য। কৃতী মানুষ শাকিলকে দেশ ও জাতির বৃহত্তর পর্যায়ে দেখতে চায় এলাকার মানুষ, যাতে তিনি মেধা ও যোগ্যতার সঠিক প্রয়োগ করতে পারেন। এর ফলে ভেঙে পড়া এই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন হতে পারে।

লেখক: সাবেক ছাত্রনেতা ও উন্নয়নকর্মী

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জনস্বার্থে ইউএনও নজরুল ইসলামকে বিধি মোতাবেক সর্বোচ্চ সময় নলছিটিতে রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

বায়ুদূষণে আজ ঢাকা ১০ম, শীর্ষে দিল্লি

দাগনভূঞায় চুরির চেষ্টাকালে ২ চোরকে গ্রেফতার

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও নীতি নির্ধারক পরিষদ সভা অনুষ্ঠিত

৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা আলাল

লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ এর বোর্ড অফ ডিরেক্টরি নির্বাচন সম্পন্ন

‘২৮ অক্টোবর টার্গেট করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে’

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতা করে মানুষ পুড়িয়ে মারছে

আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে সিসিএসের মানববন্ধন

ঝিনাইদহে ধর্ষন মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন