বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মুন্সীগঞ্জে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

শাহনাজ হীরা : বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়াও নারী সমাজ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা আওয়ামীনলীগ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২৮ শে অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশকে ঘিরে ঘটে যাওয়া বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানাতে গিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বুধবার সকাল ১১ টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন এপিপি অ্যাডভোকেট নাসিমা আক্তার, মুন্সিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুন্নাহার শিল্পী, মুন্সিগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি আছিয়া খাতুন মুন্সিগঞ্জ সদর মহিলা আওয়ামীলীগের সভাপতি হামিদা বেগম, সালমা আক্তারসহ বিভিন্ন পেশাজীবী ও মহিলা অঙ্গ সংগঠনের নেত্রী ও কর্মীবৃন্দ। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন মুন্সিগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি লীগের কার্যকরী সদস্য জালাল উদ্দিন রুমি রাজন।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা তাদের বক্তব্যে, অবরোধের নামে বিএনপি জামায়াতের যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ করেন।

যতদিন পর্যন্ত বিএনপি জামায়াতের এই সন্ত্রাস বন্ধ না হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবেন বলে ঘোষণা করেন।

এ সময় তারা বারবার স্লোগান দিতে থাকেন” শেখ হাসিনার সরকার, বারবার দরকার। উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি

‘সোনালু ফুল’এ যেন প্রকৃতির কানের দুল

আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে : আমু

নলছিটিতে মাদকের বিরুদ্ধে চলছে পুলিশের সাড়াশি অভিযান

কালীগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে রাতভর পুলিশি অভিযান, তিন দিনে গ্রেফতার-১৩

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

গাজায় হাসপাতালে হামলা : বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

সাতকানিয়ায় গ্রাম্য সালিশি বিচারের বিচারক হিসেবে ডেকে নিয়ে দুই জামায়াত কর্মীকে হত্যা

খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা র আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব-২৫ অনুষ্ঠিত

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু : চীনের রাষ্ট্রদূত