সোমবার , ২২ জুন ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসায় সচেতনতা জরুরি: সময়মতো চিকিৎসায় সম্ভব সুস্থ জীবনে ফেরা

প্রতিবেদক
admin2
জুন ২২, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

সৌমিত্র সুমন : মানসিক রোগ ও মাদকাসক্তিকে লুকিয়ে না রেখে দ্রুত চিকিৎসার আওতায় আনার আহ্বান জানিয়েছে বরিশালের মানসিক রোগ ও মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র মাইন্ড কেয়ার। প্রতিষ্ঠানটি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত এক প্রচারপত্রে মানসিক রোগ ও মাদকাসক্তির বিভিন্ন লক্ষণ, ঝুঁকি এবং চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।

প্রচারপত্রে বলা হয়, মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অস্বাভাবিক আচরণ, অতিরিক্ত সন্দেহপ্রবণতা, একাকীত্ব, দুশ্চিন্তা, বিষণ্নতা, অনিদ্রা, অস্থিরতা, স্মৃতিশক্তি হ্রাস, আত্মহত্যার প্রবণতা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবসহ নানা উপসর্গ দেখা দিতে পারে। শিশু-কিশোরদের ক্ষেত্রে অতিচঞ্চলতা, অবাধ্যতা, পড়াশোনায় অমনোযোগ, ফলাফল খারাপ হওয়া এবং অসামাজিক আচরণও মানসিক সমস্যার লক্ষণ হতে পারে।

এছাড়া দীর্ঘদিনের মাথাব্যথা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, দুর্বলতা, হজমের সমস্যা এবং ঘুমের ব্যাঘাতের মতো শারীরিক সমস্যার পেছনেও মানসিক রোগের প্রভাব থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

প্রচারপত্রে মাদকাসক্তির লক্ষণ হিসেবে আচরণগত পরিবর্তন, পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, ঘুমের অনিয়ম, নতুন বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো, অর্থনৈতিক অস্বচ্ছতা, রাগ ও উত্তেজনা বৃদ্ধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতায় অবহেলার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

চিকিৎসকদের মতে, মানসিক রোগ ও মাদকাসক্তি কোনো লজ্জার বিষয় নয়। বরং এসব সমস্যাকে গুরুত্ব দিয়ে যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে রোগী স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে আসতে পারেন। তাই পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

যোগাযোগ : মাইন্ড কেয়ার
৩৩৪, নবগ্রাম রোড (সামসু মিয়ার গ্যারেজ), বরিশাল।
মোবাইল: ০১৭৬৫-৪৬৩৭৩৭, ০১৭৩৯-৮৪৫৮৩১
ই-মেইল: mindcarebd@gmail.com

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত