বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২৩, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সরকারের পতন ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

আগামী রবিবার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) সপ্তম দফায় এই অবরোধ কর্মসূচি পালিত হবে।

আজ বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা, এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রাজপথের লড়াকু নেত্রী সুজানা জলি

সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হিলিতে ঈদ উপলক্ষে ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৬২

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

গণমাধ্যম ব্যক্তিত্ব, টেলিভিশন উপস্থাপক জামিল আহমেদের পিএইচডি ডিগ্রি অর্জন

নাশকতার অভিযোগে ২৪ দিনে গ্রেফতার ৫৬২

গুরুতর অসুস্থ অভিনেত্রী সীমানা লাইফ সাপোর্টে!

রাষ্ট্রপতি অপসারণে হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না : মির্জা ফখরুল

নলছিটিতে বই দেখে পরীক্ষা দেয়ায় চার পরীক্ষার্থী ও ৮ শিক্ষককে বহিস্কার