বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শুক্রবারে দেখানো হবে সালমান শাহ-শাবনূর জুটির সিনেমা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৬, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : ঢালিউডের ইতিহাসে সফলতম জুটির কথা বললে সালমান শাহ-শাবনূরের নামটি নিঃসন্দেহে ওপরের দিকে থাকবে। দর্শকদের সামনে সালমান শাহ-শাবনূর একে অপরের বিপরীতে ১৪টি সিনেমায় জুটি বেঁধেছিলেন, যার সিংহভাগই ছিল ব্যবসাসফল। সালমান শাহর অকালমৃত্যু না হলে দর্শকনন্দিত এ জুটিকে আরও অনেক সিনেমায় যে দেখা যেত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
বাস্তবে সালমান শাহ-শাবনূর জুটিকে নতুন করে আর পর্দায় দেখার উপায় নেই। তবে দীর্ঘ ২৮ বছর পর আবারও প্রেক্ষাগৃহে দেখা যাবে ঢালিউডের ইতিহাসের অন্যতম সফলতম এ জুটিকে।

আগামী ১৭ নভেম্বর ২০২৩ তারিখ শুক্রবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে মহানায়ক সালমান শাহ অভিনিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘ জীবন সংসার ’ চলচ্চিত্রটি দুপুর ২.৩০ টা থেকে এবং মোহাম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্রটি বিকাল ৫.৩০মি: হতে প্রদর্শন করা হবে।

জানা গেছে, চলচ্চিত্র দুটি ঝকঝকে ডিজিটাল টেলিসিং প্রিন্ট প্রদর্শন হবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়ক সালমান শাহ। ২৫ বছর আগে এই সুপারস্টার মারা যান। তবুও, তাকে নিয়ে এখনো দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। এখনো ভক্তদের মনের মণিকোঠায় বেঁচে আছেন তিনি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালাল ইউক্রেন

ঈদুল আযহায় কোরবানির পশুর কোন সংকট হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বিএনপির

শেষ হলো কাপ্তাই তারুণ্যের উৎসব তারুণ্যের মেলা-২০২৫

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নলছিটিতে সাবেক সংসদ সদস্য ভূট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি

হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু

শৈলকূপা উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবায় অ্যাটর্নী জেনারেলের অনুদান প্রদান

শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার