শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

প্রতিবেদক
admin2
মার্চ ১৪, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে নানা অজুহাতে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপকূলের জেলেদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশিরভাগ জেলেই আড়ৎ মালিকের মাধ্যমে ট্রলার ভেদে প্রতি ট্রিপে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে মাছ বিক্রির ওপর নির্দিষ্ট পার্সেন্টেজ হিসেবেও টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে তাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়। এর মধ্যে মারধর, কাঁচা মাছ খাইয়ে দেওয়া, মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়া এবং অকারণে মামলায় আসামি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন অভিযোগ অস্বীকার করে বলেন, “চাঁদা আদায়ের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। নৌ-পুলিশের বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো সত্যতা নেই।”
স্থানীয় জেলেরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড. জুয়েল

মুন্সীগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়

সফলভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে পরিবারের উৎকন্ঠা ও দুশ্চিন্তা!

নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় রিমাল : কেমন থাকবে আজকের আবহাওয়া?

গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস-এর চান্দিনা উপজেলা কমিটি গঠন

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান