শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৫, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারি। নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে আজ সকাল ৮টায়। অর্থাৎ আজ সকাল ৮টার পর থেকে কোনো প্রার্থী মিছিল-মিটিংসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।

নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে সব প্রচার বন্ধ করতে হয়।

সে অনুযায়ী, আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় প্রচার শেষ হয়েছে। এ ক্ষেত্রে কেউ আইন না মানলে ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডিত হতে পারে। কমিশন চাইলে শুনানি করে কারও প্রার্থিতাও বাতিল করতে পারে।
ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) আসন্ন নির্বাচন উপলক্ষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য জানায়।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল

নাম নিয়ে আপত্তি, আটকে আছে ‘মধ্যবিত্ত’

সারাদেশে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

মহেশপুরে সিনিয়র সরকারি জজ ও সিনিয়র জুডি. ম্যাজিস্ট্রেট আদালত উদ্বোধন

শেরপুরে আদিবাসী শিশু ধর্ষণের দায়ে ধর্ষক ফাহিম গ্রেপ্তার

ট্রাক প্রতীক পেল ঝিনাইদহ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী চঞ্চল

কুষ্টিয়ায় কোটি টাকার সাপের বিষ উদ্ধার: মিরপুরে বিজিবির সাহসী অভিযান

রাজাপুরের মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারির অপসরনের দাবিতে ক্লাস বর্জন বিক্ষোভ ও মানববন্ধন

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নে চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাকসুদুর রহমান জয়ী