মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে আদিবাসী শিশু ধর্ষণের দায়ে ধর্ষক ফাহিম গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৮, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষক কিশোর ফাহিম (১৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮মে) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ধর্ষক কিশোর একই ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।

ভিকটিমের পরিবার ও থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ীর পাশে খেলা করছিল। ফাহিম তাকে নানা প্রলোভন দেখিয়ে গজনী অবকাশ রোডের লেবার মোড় নামক এলাকার গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়। পরে ধর্ষিতা শিশুটি বাড়ীতে গিয়ে তার দাদীকে বিষয়টি বলার পর ধর্ষিতার দাদী থানায় খবর দেয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য এসআই তনু নন্দন রুরামকে ঘটনাস্থলে পাঠায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ফাহিম সটকে পড়ে। পরে পুলিশ কৌশল করে ফাহিমের বাবার সহযোগীতায় ফাহিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ সহ আলামত সংগ্রহ করে। শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করায় তার দাদী বাদী হয়ে থানায় ধর্ষণের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই ধর্ষক ফাহিমকে গ্রেপ্তার, আলামত উদ্ধার করা হয়েছে। মামলাটি প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরাম (বিওটিএসএফ)-এর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

কোন দলে কত প্রার্থী জানাল ইসি

আদিবাসী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

হিলিতে ব্রি ধান ১০১ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন

শাহজদপুরে যমুনার পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন : বাস্তুহারা কয়েক হাজার মানুষ

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু : চীনের রাষ্ট্রদূত

সমমনা দলগুলোকে সক্রিয় করবে বিএনপি

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি’র শোক