শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝালকাঠিতে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’র কমিটি গঠন:সভাপ‌তি আনু ও সম্পাদক জ‌সিম

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ২৩, ২০২৩ ৯:১১ পূর্বাহ্ণ

তাইফুর রহমান, ঝালকাঠি : আর্ন্তজা‌তিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে বীরমুক্তিযোদ্ধা আ‌্যাড‌ভো‌কেট মো. আনোয়ার হোসেন আনুকে সভাপতি এবং আ‌্যাড‌ভো‌কেট এস.এম জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বুধবার (২১ ডি‌সেম্বর) রা‌তে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক কাজী নজরুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় যুগ্ম সমন্বয়ক মো. সাইফুল ইসলাম মোল্লা।

এসময় উপ‌স্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও হিউম্যান রইটস এন্ড পিস ফর বাংলাদেশ ঝালকাঠি শাখার প্রেসিডেন্ট আ‌্যাড‌ভো‌কেট মো. আককাস সিকদার। সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন আনুকে সভপতি ও আ‌্যাড‌ভো‌কেট এস.এম জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. সাইদুর রহমান হিরু, মো. রফিকুল ইসলাম, মো. আল-আমিন তালুকদার, মো. মিজানুর রহমান টিটু, মো. শফিউল ইসলাম সৈকত, যুগ্ম সম্পাদক আ‌্যাড‌ভো‌কেট মো. মুশফিকুর রহমান বাবু, কাজী সোলায়মান সুমন, সাংগঠনিক সম্পাদক মো. উজ্জল রহমান, পরিকল্পনা সম্পাদক সাংবা‌দিক মো. মোস্তাফিজুর রহমান রিপন, সাংস্কৃতিক সম্পাদক সাংবা‌দিক ও সমাজ সেবক মো. খলিল সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান মঈন, অর্থ সম্পাদক মো. রাজু খানসহ ৫১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হ‌য়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সিরাজ বেপারী গ্রেফতার

মনপুরায় উপজেলা নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

মালদ্বীপের আকর্ষণীয় ৫টি স্থান

চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

রপ্তানি এবং দেশের অর্থনীতিকে চাঙা করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে

‘ট্রাক’ প্রতীক পেলেন মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এড. সোহানা তাহমিনা

ভোক্তা অধিকারে অভিযোগ করবেন যেভাবে

গাজায় হাসপাতালে হামলা : বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

বাংলা টিভি’র ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে আই এম সি এইচ ডায়গনস্টিকস এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন