মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সন্ত্রাসী হামলার শিকার বিএনপি নেতা আলী হোসেন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২২, ২০২৪ ৯:৪৭ পূর্বাহ্ণ

নাজমুল হুদা রিপন, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চার নং দৌলতপুর ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন সন্ত্রাসী হামলায় আহত হয়েছে।

সোমবার রাত আটটার দিকে নিজ বাসভবনের সামনে থেকে অতর্কিত সন্ত্রাসী হামলায় শিকার হয় । স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করেন।

এদিকে হামলার প্রতিবাদে হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া