এম,এফ,ইসলাম, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) হিসেবে নিয়োগ পেয়েছেন তনিমা আফ্রাদ।
২৭শে অক্টোবর ২০২৪ রোব বার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। জানা যায়, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তনিমা আফ্রাদকে (১৮০৯৪) কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রটি আরোও জানায়, বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা তনিমা আফ্রাদ ২৮ জুলাই ২০২৩ সাল থেকে সর্বশেষ সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। গত ৪ সেপ্টেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারে ২রা এপ্রিল ২০১৭ সালে সরকারী চাকরিতে যোগদান করেন। তাঁর নিজ জেলা নরসিংদী।
উল্লেখ্য যে,জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ইমাম রাজী টুলুকে বাগেরহাটে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তনিমা আফ্রাদকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এস. এম ইমাম রাজী টুলুর স্থলাভিষিক্ত হবেন।



















