রবিবার , ৫ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৫, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে।

আজ রবিবার বেলা ১১টার দিকে তিনি ডিবি কার্যালয়ে আসেন। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।
এর আগে শনিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রবিবার দুপুরে ডিবিতে ডাকা হয়। তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।

গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে গোয়েন্দা-মিরপুর বিভাগ। পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়। সেসব মামলায় আদালতে সোপর্দ করলে মিল্টনকে তিনদিনের রিমান্ড দেয় আদালত।

সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা। মিল্টন ফেসবুকে ভিডিও চিত্র দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা

শেরপুরে বিবদমান দুই গ্রুপের কলহের সমঝোতার ভিত্তিতে যৌথ সংবাদ সম্মেলন

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল আকতার ও সাধারণ সম্পাদক অভিজিৎ পাল

নলছিটিতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠিত

উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মুক্তি মির্জার জয়ের প্রত্যাশায় মাঠ বিচরণ

সন্তানের মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে তোলার উপায়

“পড়ালেখার উদ্যেশ্য হোক প্রকৃত মানুষ হওয়া”- ইউএনও নজরুল ইসলাম

বাঘারপাড়ায় প্রকৌশলীকে লাঞ্চিত করার অভিযোগ

ঝিনাইদহ জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হলেন বাহাউল

মির্জা ফখরুলসহ কারাবন্দি নেতাদের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা