বুধবার , ৮ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গাজায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত, প্রাণহানি বেড়ে ৩৪,৭৮৯

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৮, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরত হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। আরও ৭৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৫৪ ফিলিস্তিনি নিহত এবং ৯৬ জন আহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে হাসপাতালে আনা হয়েছে এমন নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা ৩৪ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় ১৫ হাজার শিশু এবং ৯ হাজার নারী রয়েছেন।

এছাড়া আহত হয়েছে ৮ হাজারের বেশি শিশু এবং ৬ হাজারের বেশি নারীসহ কমপক্ষে ৭৮ হাজার ২০৪ ফিলিস্তিনি। তাদের মধ্যে প্রায় ১১ হাজার মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের অবিরত বিমান ও স্থল হামলার কারণে অনেক জায়গায় অ্যাম্বুলেন্সগুলো পৌঁছাতে না পারায় এখনো ধ্বংসস্তূপের নিচে মরদেহ রয়েছে বলেও জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

প্রায় সাতমাস ধরে ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত এবং তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন। অন্যদিকে গাজায় ত্রাণ সরবরাহ কমেছে প্রায় অর্ধেক।

অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জন। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

প্রচণ্ড শীতের মাঝেও ঝিনাইগাতিতে বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া

দিনাজপুরে সাংবাদিকদের সাথে অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেনের মত বিনিময়

মেট্রোরেলের ভ্যাটে ছাড় নয়, আদায়ের পদ্ধতি নিয়ে ভাবছে সরকার

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত

রাজাপুরে রিমালে ক্ষতিগ্রস্ত দেড়শ পরিবারের মাঝে শক্তি ফাউন্ডেশন খাদ্য সহায়তা প্রদান

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরামের নতুন কমিটির চেয়ারম্যান মনির ও মহাসচিব শাওন

গ্রাহকদের উন্নত সেবাই আমাদের লক্ষ্য- চেয়ারম্যান পেট্রোবাংলা

দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন