সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২৭, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে ১৬ আসনের মধ্যে চারটিতে নতুন এবং বাকি ১২টিতে বর্তমান সাংসদদের মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থী ঘোষণার পরপরই আসনগুলোর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারাদেশের সঙ্গে পাবনার ৫টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চট্টগ্রাম থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এম এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এম এ সালাম, চট্টগ্রাম-৬ (রাঙ্গুনীয়া) ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৭ (রাউজান) এবিএম ফজলে করিম, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী, ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর) এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ )আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সর্বশেষ - সারা দেশ