মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২১, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে কর্মকর্তাদের নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষনেতারা।

জোট নেতারা এক শোক বিবৃতিতে বলেন, ‘ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ সরকারের অন্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ও ইসলামী চিন্তাবিদ।’

নেতারা আরও বলেন, ‘আমরা ইরানের রাষ্ট্রপতিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা ইরানের জনগণ এবং প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন।’

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শীতে ত্বকের যত্ন

সমাজসেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান

১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে

বিটিএসএফ-এর সাংগঠনিক পরিচয়পত্র গ্রহণ করলেন কেন্দ্রীয় নেতা বি.এম. মকবুল হোসেন

ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বিএনপির

গাজীপুর মিউজিক এসোসিয়েশন ১ম বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত

পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‌‘দ্য পাপ্পি’