বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার প্রথমবার শরীয়তপুরে আগমন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৯, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ

সোহেল রানা লিটন, শরীয়তপুর : দেশব্যাপী মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিনিয়ত কাজ করছে বাংলাদেশ নিরাপদ খাাদ্য কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) শরীয়তপুরে প্রথমবারের মতো নিয়ে আসা হয় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার।

এই উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠান এর আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় শরীয়তপুর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিয়া জেরিন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মো: মাইনউদ্দিন (উপজেলা নির্বাহী অফিসার), মোঃ সোহেল রানা ( সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) (নেজারত শাখা) সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকগণ ও খাদ্য ব্যবসায়ীগণ।

এসময় জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন এই ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা করে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে শরীয়তপুরের মানুষের নিরাপদ খাদ্যে নিশ্চয়তা প্রদান করবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুব্রত ভট্টাচার্য্য জানান “খাদ্যে ভেজাল রোধে এই পরীক্ষাগারে মিলবে তাৎক্ষণিক ফলাফল ও আইনগত ব্যবস্থা। এ পরীক্ষাগারের সাহায্য দুধে ডিটারজেন্ট, স্টার্চ, ইউরিয়ার ও এন্টিবায়োটিক উপস্থিতি, হলুদের গুড়ায় লেড ক্রোমেটের উপস্থিতি, মরিচের গুড়ায় ইটের গুড়ার উপস্থিতি, শাক-সবজি, ফল-মূলে রং ও কীটনাশকের উপস্থিতি,পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি সহ আরও অনেক পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে এ ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে। তিনি আরও জানান এখন থেকে প্রতিমাসে ১-২ দিন এই মোবাইল ল্যাবরেটরি শরীয়তপুরে থাকবে। ভোক্তার অভিযোগের ভিত্তিতে ও কর্তৃপক্ষ স্বপ্রোণদিত হয়ে সকল উপজলা থেকে খাদ্য নমুনা পরীক্ষার ধারা অব্যাহত থাকবে।”

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত
ভেজাল কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত মিরপুরে কৃষকরা

ভেজাল কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত মিরপুরে কৃষকরা

শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ স্মার্ট কার্ড দেবে ইসি

বনশ্রী-আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

সরকারী খাস জমি উদ্ধার করে খেলার মাঠ তৈরী করা হবে

কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জখম, থানায় অভিযোগ

শেরপুরে ৩ বছরেও শেষ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণকৃত ঘরের কাজ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর

সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে সংবর্ধনা ও নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত

ঈদের পরে রসনা মেটাবে খাসির ঝাল বিরিয়ানী!