শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জখম, থানায় অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৭, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ

আল মমিনুর রহমান লিংকন : ঝিনাইদহের কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জনি রায় (৩৮) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন। আহত যুবক উপজেলার সিংগী গ্রামের লক্ষন রায়ের ছেলে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জনি রায়। থানায় করা অভিযোগ থেকে জানা গেছে, বুধবার রাতে (১৫ জানুয়ারী) জমি সংক্রান্ত ব্যাপারে কথা কাটির জেরে জনি রায়ের বড় ভাই লিটন রায় তাকে ঝাপটে ধরেন, এ সময় লিটন রায়ের স্ত্রী পাপিয়া রায় ইট দিয়ে জনির মাথা ও চোখে আঘাত করেন। সে সময় জনি রায় মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন। এসময় জনি রায়ের মাথায় ১৬ টি সেলাই দেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তার চোখের উন্নত চিকিৎসার জন্য খুলনা যাওয়ার পরামর্শ দেন।

এ ব্যাপারে জনি রায় জানান, আমার ভাই ও ভাবি পূর্বেও আমার মাথায় আঘাত করেছিল আমাকে মেরে ফেলার জন্য। সে সময় আমার মাথায় ৬ টি সেলাই দেওয়া লেগেছিল। এবার আমার চোখের অবস্থা আরো খারাপ। এ ঘটনার সুষ্ঠ বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি। ঘটনার সত্যতা জানতে চেয়ে লিটন রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগের ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

হাকিমপুর উপজেলা পরিষদের দায়িত্ব নিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানেরা

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু

ওয়াকার-উজ-জামান নতুন সেনা প্রধান হওয়ায় শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, মিষ্টি বিতরণ-আতশবাজি

ভোক্তা অধিকারে অভিযোগ করবেন যেভাবে

“৩১ দফা মানেই নতুন রাষ্ট্র, হাজীগঞ্জে গণসংযোগে ঝড় তুললেন ব্যারিস্টার কামাল উদ্দিন”

পাথরঘাটায় ব্রীজের অভাবে জীবনের ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের

রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

ঢাকা জেলার নবাবগঞ্জে তাফসিরে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি

ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌযান শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও মে দিবসের প্রস্তুতি সভা