রবিবার , ২৩ জুন ২০২৪ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঈদের পরে রসনা মেটাবে খাসির ঝাল বিরিয়ানী!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ২৩, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল : এই ঈদে যাদের ফ্রিজে খাসির মাংস থাকবে, তারা চাইলে খাসির মাংস দিয়ে ঝাল বিরিয়ানী রান্না করতে পারেন। স্পেশাল এই রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
খাসির মাংস ১ কেজি (রানের মাংস), চাল আধাকেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, টকদই ৪ টেবিল চামচ, দুধ ৪ টেবিল চামচ, মিঠা আতর ২ ফোঁটা, জাফরান সামান্য, তেল ও ঘি আধা কাপ, কাঁচামরিচ ১০/১২টা, বিরিয়ানী মসলা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আলু বোখারা ও কাঠবাদাম ৫/৬টি করে।

রান্নার প্রনালি :
হাঁড়িতে তেল ও ঘি গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিন। পরে সামান্য পানি দিয়ে আদা, রসুন বাটা, টক দই, দুধ, কাঁচামরিচ, লবণ দিয়ে কষিয়ে খাসির মাংস দিয়ে দিন। এরপর ঢাকনাসহ কিছুক্ষণ রান্না করুন। পরে চালের জন্য পরিমাণমতো পানি দিন। এরপর পানি ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে ঢাকনাসহ ১০-১৫ মিনিট রান্না করুন। এই পর্যায়ে চুলার তাপ কমিয়ে আলু বোখারা, মিঠা আতর, জাফরান, কাঠ বাদাম, ঘি দিয়ে দমে রাখুন আরও ১০-১৫ মিনিট। ব্যস, এভাবেই তৈরি হয়ে গেলো খাসির ঝাল বিরিয়ানী।

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

মুন্সীগঞ্জের মেঘনায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

রাজশাহীতে তরুণ সাংবাদিকদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান

যশোরে দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা, বাঘারপাড়া প্রেসক্লাবের নিন্দা

শরীয়তপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবীতে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে খুলনা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

তুবা সমাজ কল্যাণ সোসাইটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির মানববন্ধন