সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

‘২৮ অক্টোবর টার্গেট করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৬, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন টার্গেট করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, সংবাদমাধ্যমের ওপর হামলা করা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে ভেঙে দেওয়া ও গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র। বিএনপি-জামায়াতের কর্মসূচির দিনে এই হামলার ঘটনা ঘটায়। এর দায়-দায়িত্ব তাদেরই নিতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে’ সচেতন নারী সাংবাদিক সমাজ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব বলেন।

মানববন্ধনে বিএনপি-জামায়াতের ইতিবাচক সংবাদ বর্জন করে নেতিবাচক সংবাদ প্রকাশ করে তাদের চেহারা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়সমিন বলেন, ‘আমরা জানি না এই হামলা কারা ঘটিয়েছে, কার মদদে ঘটেছে। কিন্তু সেদিন বিএনপি-জামায়াতের কর্মসূচির দিনে এই হামলাটি হয়েছে। তাই এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে। টেলিভিশনের ফুটেজ দেখে এই হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনুন। সংবাদকর্মীরা কোনো দলের হয়ে কাজ করে না, জনগণের জন্য কাজ করে।

ফরিদা ইয়াসমিন বলেন, এই বিএনপি-জামায়াত এর আগেও সাংবাদিকদের ওপর হামলা করেছিল। জাতীয় প্রেসক্লাবের ভেতরে ঢুকে জাতীয় প্রেসক্লাবের মর্যাদা তারা লঙ্ঘন করেছিল। বিএনপি যে সাংবাদিকবান্ধব নয়, সাংবাদিকদের সঙ্গে তাদের বৈরিতা সেটি ২৮ অক্টোবর আবার প্রমাণ হয়ে গেছে।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আমরা ইতোমধ্যে তিনটি দাবি জানিয়েছি। প্রথমত, সাংবাদিকদের ওপর কারা হামলা চালিয়েছে টেলিভিশনের ফুটেজ দেখে সেটি চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, সাংবাদিকদের ওপর হামলার জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত, যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সরকারকে যেমন সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে, তেমনি সংবাদমাধ্যমের অফিস থেকেও মাঠে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সুরক্ষা সরঞ্জাম দিতে হবে।

সংগঠক লাবণ্য ভূঁইয়ার সঞ্চালণায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মানষ ঘোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দফতর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী পরিষদের সদস্য কামরুন নাহার, বিএফউজের একাংশের সহ-সভাপতি আফরোজা, ডিইউজের একাংশের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, শাহনাজ, নাসিমা আক্তার সোমা প্রমুখ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা, ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে”

ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্কুলটি ৯ বছরেও পূর্ণাঙ্গতাহীন

আফগানিস্তানে আকস্মিক বন্যা, আরও ৫০ জন নিহত

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে : রিজভী

রাত পোহালেই নকলা-নালিতাবাড়ী উপজেলায় ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

গাজীপুরের কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের ছেড়ে না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি চক্র

শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ১ চোরাকারবারি আটক

পুজার বন্ধের পর আবারও শুরু হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি