বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গাজীপুর বিলাশপুর দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ৮, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : জিএমপি গাজীপুর সদর থানা এলাকার বিলাশপুরের জনৈক আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ ৬ হাজার ৬শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মালা (৩৮) নামের এক মাদক সম্রাঙ্গীকে। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংরাপাড়া গ্রামের শফিক মিয়ার স্ত্রী। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জিএমপি কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেছে পুলিশ।
ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (অপরাধ- উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান বলেন- বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদের নেতৃত্বে এসি সদর জোন ফাহিম আসজাদ, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম ইন্সপেক্টর তদন্ত মহিউদ্দিন আহম্মেদ, এসআই উৎপল কুমার, এসআই জহিরুল ইসলাম এবং এসআই রুহুল আমিনসহ সদর থানার একাধিক টিম সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকায় জনৈক আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করেন,অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় মাদক সম্রাজ্ঞী মালা (৩৮) কে গ্রেফতার করা হয়। অতপর ব্যাপক জিজ্ঞাসবাদে তার দেখানো মতে পলাতক আসামী মোছা: পিপাসা আক্তার (৩০)’র, বাসার খাটের নিচ হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত মোট ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬হাজার ৬শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক সম্রাজ্ঞী মালাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ওই হেরোইন রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে এবং ইয়াবাগুলো ব্রাহ্মণবাড়ীয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত মালার বিরুদ্ধে নেত্রকোনায় বিভিন্ন ধারায় ৭ টি মামলা রয়েছে।
অপরদিকে পলাতক আসামী পিপাসার বাড়ি জিএমপি সদর থানার মধ্য বিলাশপুরে। তার পিতার নাম মোঃ হারুন শেখ এবং স্বামীর নাম মোঃ খোরশেদ আলম।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

বৃহস্পতিবার শুরু হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব

আলফাডাঙ্গায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সম্মাননা পেলেন পুলিশ অফিসার মোস্তাফিজার

লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

খালেদা জিয়ার নাইকো মামলায় পরবর্তী সাক্ষ্য ১১ জুন

৩৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা বৈঠক

যারা নির্বাচন পেছাতে চায়, তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায় : প্রিন্স

দৌলতপুরে সাংবাদিকের উপর হামলকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে ধর্ষন মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন