শফিকুর রহমান, বগুড়া : ০৩ মার্চ সোমবার, ধুনট থানার চৌকস পুলিশ অফিসার এস আই হায়দার, এস আই কুদ্দুস, এস আই সেলিম ও তাদের সঙ্গীগন চিকাশী থেকে ধনুট থানা পযন্ত টহল দেওয়ার সময় ভোর আনুমানিক ৪.৪৫ ঘটিকায় রেজিষ্ট্রেশন বিহীন একটি সিএনজি যোগে তিন প্যাকেট গাজা সহ ধুনটের দিকে আসার পথে ধুনট সদর ইউনিয়ন অন্তর্ভুক্ত রত্নীপাড়া ব্রীজের উত্তর পাশে দুই গাজা ব্যবসায়ী পুলিশ সদস্যর কাছে গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীদ্বয় মো: রফিকুল ইসলাম, পিতা মৃত আব্দুস সামাদ সরকার, সাং:কিসমত (মালিবাড়ী) ও মো: ওয়াদুদ মিয়া পিতা মৃত আব্দুল আজিজ ব্যাপারী সাং: বারুই বাড়ি উভয় থানা এবং জেলা গাইবান্ধা।
আসামীদ্বয়ের নিকট থেকে ধুনট থানা পুলিশ ১৬কেজি গাজা উদ্ধার করেন।
এ ব্যাপারে ধুনট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহার মতে সঠিক তদন্ত সাপেক্ষে মাদকদ্রব্য আইন অনুযায়ী তাদের কোটের চালান করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স হিসেবে দেখতে চান। তারিই ধারাবাহিকতায় মাদক দ্রব্য নির্মূল করার লক্ষে কর্ম ও চেষ্টা অব্যহত আছে এবং থাকবে বলে জানান।



















