রবিবার , ১৯ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রকাশ পেল নির্মাতা এ বাবুলের ‘অবুঝ মনের প্রেম’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৯, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : ছোটপর্দার বর্তমান সময়ের তরুণ অভিনয় শিল্পী হোসাইন নিরব ও রিফাত জাহান সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘অবুঝ মনের প্রেম’ নামের একটি একক নাটকে। চয়ন দেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এ বাবুল।

নাটকের গল্প প্রসঙ্গে এ বাবুল বলেন, পরিবারকে না জানিয়ে হাসান ও মনীষা ভালোবেসে বিয়ে করেছে। মনীষা একটু শক্ত মনের মানুষ। হাসান বেকার যুবক, পরিচয় দেবার মতো কিছু নেই। হাসানের মুখ থেকে শোনা যায়, সে দূর সর্ম্পকের মামার কাছে মানুষ হয়েছে। হাসান খুবই নরম প্রকৃতির ভালো ছেলে। মনীষা ওকে হঠাৎ বিয়ে করে ফেলবে সে চিন্তাও করতে পারেনি। চাকরি হচ্ছে না তাই মনীষাকে ঘরে তুলতে পারছে না। মনীষা বড় বোন রেনুমার সাথেই থাকে। এভাবে ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা। হাস্যরসের মাধ্যমে নাটকটিতে একটি বার্তা দেওয়া হয়েছে।

গত (১৮ মে ) আরএস বাংলা নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হয়েছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।

অভিনেতা নিরব বলেন, প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ভালোবাসা কখনো অবুঝ সেটা এ নাটকে তুলে ধরা হয়েছে। আশা করছি, নাটকটি সবার পছন্দ হবে।
‘অবুঝ মনের প্রেম’ নামের একক নাটকটিতে আরও অভিনয় করেছেন করেছেন মুকিত জাকারিয়া, আসমা পাঠান রুম্পা, হাবিবা প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন কৃষ্ণেন্দু ভৌমিক।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে ৪৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়কের উঠান বৈঠক

আ’লীগ নেতা সাহেব আলীর ভরষা হাউজিংয়ের নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দেখার কেউ নাই

হাউফো’র পক্ষ থেকে এ্যাড. শাহিদা রহমানকে ফুলের শুভেচ্ছা

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের শুভ উদ্বোধন

দ্বাদশ সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম

এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে পরিবারের উৎকন্ঠা ও দুশ্চিন্তা!

গুরুতর অসুস্থ অভিনেত্রী সীমানা লাইফ সাপোর্টে!

২০০ কোটির ক্লাবে অপ্রতিরোধ্য ‘গদর ২’

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ