রবিবার , ৯ জুন ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

উপজেলা নির্বাচনে রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ৯, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

রহিম রেজা, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারীভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রাজাপুরে মটোরসাইকেল প্রতিকে মিলন মাহমুদ বাচ্চু এবং কাঠালিয়ায় মটোর সাইকেল প্রতিকে এমাদুল হক মনির।
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রুহুল আমিন বেসরকারিভাবে রোববার (৯ জুন) রাতে এ ফলাফল ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মিলন মাহমুদ বাচ্চু মোটরসাইকেল প্রতীকে ২১হাজার ৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা তিনবারের সাবেক ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আফরোজা আক্তার লাইজু দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট।

কাঁঠালিয়া উপজেলায় সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মটোর সাইকেল প্রতিকে এমদাদুল হক মনির ২০ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া সিকদার পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট।

এদিকে, রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতিকে আব্দুল্লাহ আল হাসান বাপ্পি ২৭৪৫১ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতিকে নাসির উদ্দিন মৃধা পেয়েছেন ১৪৬৩২ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতিকে নাসরিন আক্তার ১৪২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতিকে ছালমা বেগম ওরফে বাউল ছালমা পেয়েছেন ৯৩২২ ভোট।

কাঁঠালিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজি ৮৭৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতিকে গৌতম চন্দ্র মন্ডল পেয়েছেন ৮০৫১ভোট। মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাহিদা আক্তার বিন্দু প্রজাপতি প্রতিকে ১৮২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতিকে মোসা. শাহনাজ বেগম ৯০২১ ভোট পেয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নিরপেক্ষ নির্বাচনে জনগণের প্রত্যক্ষভোটে তারা নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বেতারের শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় দুই যুবক আটক

সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও র‍্যাালী

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নলছিটিতে জাতীয় শোক দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মে দিবসে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের শোভাযাত্রা অনুষ্ঠিত

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের

গোসাইরহাট উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলমের ঘোড়া মার্কায় ব্যাপক গণসংযোগ

ইফতারে রাখুন স্বাস্থ্যকর বেলের শরবত!