রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য করা আবেদনে আইন মন্ত্রণালয় ‘না’ জানিয়ে দিয়েছে।

রবিবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেছেন, আইনের ৪০১ ধারার কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আর আইনে থাকে না। ঠিক সেই ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার উপধারা ১, ২, ৩, ৪, ৫, ৬ ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে আমরা মতামত দিয়েছি, ৪০১ ধারার ক্ষমতাবলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন, এটা খোলার আর কোনো উপায় নেই’।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আজ মন্ত্রণালয়ে গিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কি না, এ বিষয়ে ফাইল দেখে মতামত দেওয়া হবে’।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মতামত দিয়েছেন তাই আইনের অবস্থান এবং সেটাই সঠিক’।

তিনি বলেন, ‘আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই’।

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ডিবি পুলিশের অভিযানে ঝিনাইদহে ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার ১

ঢাকাস্থ বরগুনা সাংবাদিক সমিতির নেতৃত্বে লাভলু-তৌফিক

লায়ন্স জেলা ৩১৫ বি১ এর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

টেকনাফে ফের ৮ কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি, আতঙ্কে স্থানীয়রা

আলোচিত খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

কালাঘোষা নদীর উপর এডা সেতু অইলে আর কষ্ট করতে অইতো না

সাবেক মেয়র পুত্র যুবলীগ নেতা সবুজ ইসলামের উপড় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাতে ডাকাতি প্রতিরোধে টংগী-পাঁচদোনা সড়কের জঙ্গল ও ঝোঁপঝাড় পরিষ্কার

বন্যার্তদের জন্য শপিং জোন বিডি পরিবারের মহৎ উদ্যোগ!

দৌলতখান রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা