সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দেশের অর্থনীতির গতি বেড়েছে অক্টোবরে

প্রতিবেদক
admin2
নভেম্বর ১০, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের সামগ্রিক অর্থনীতিতে সম্প্রসারণের ধারা অব্যাহত রয়েছে। অক্টোবর মাসে বাংলাদেশের সামগ্রিক পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) স্কোর সেপ্টেম্বরের তুলনায় ২ দশমিক ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১ দশমিক ৮ হয়েছে। যা অর্থনীতির দ্রুততর সম্প্রসারণের ইঙ্গিত দেয়। অক্টোবরে পিএমআই বাড়ার প্রধান কারণ হলো কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের দ্রুততর সম্প্রসারণ।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে বাংলাদেশ পারচেসিং ম্যানেজার্স’ ইনডেক্স (পিএমআই) অক্টোবর মাসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। আজ এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) উদ্যোগটি বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্যের তাৎক্ষণিক ও সঠিক চিত্র তুলে ধরার একটি প্রচেষ্টা, যা ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এটি এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ উদ্যোগে, যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেসিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহযোগিতায় তৈরি হয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ বলেন, সর্বশেষ পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। যার মূল প্রণোদনা এসেছে অনুকূল ফসলের অবস্থা ও কৃষি খাতে ভালো ফলনের প্রত্যাশা থেকে। অর্থনীতির অন্যান্য খাতও বছরের শেষ প্রান্তিকে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুততর সম্প্রসারণের হার প্রদর্শন করেছে। যদিও মাসিক রফতানি প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

অক্টোবর মাসে দেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বাড়ে চারটি খাতের কারনে।

কৃষি খাত: পরপর দ্বিতীয় মাসে এবং আরও দ্রুত গতিতে সম্প্রসারণ হয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচের সূচকে দ্রুততর বৃদ্ধি দেখা গেছে। কর্মসংস্থানের সূচক আবারও সম্প্রসারণে ফিরে এসেছে।

উৎপাদন খাত: পরপর ১৪ মাস ধরে সম্প্রসারণ বজায় রেখেছে এবং অক্টোবর মাসে এর হার আরও বেড়েছে। নতুন অর্ডার, রফতানি, উৎপাদন, ইনপুট ক্রয়, প্রস্তুত পণ্য, আমদানি, ইনপুট মূল্য, কর্মসংস্থান ও সরবরাহ সূচকে সম্প্রসারণ লক্ষ্য করা গেছে। তবে অর্ডার ব্যাকলগ সূচকে দ্রুততর সংকোচন দেখা গেছে।

নির্মাণ খাত: দ্বিতীয় মাসে এবং দ্রুততর হারে সম্প্রসারণ হয়েছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম, কর্মসংস্থান ও ইনপুট খরচের সূচকগুলোতে উন্নতি দেখা গেছে। অর্ডার ব্যাকলগ সূচকের সংকোচন হার কমেছে।

সেবা খাত: পরপর ১৩ মাস ধরে সম্প্রসারণ বজায় রেখেছে এবং এবার আরও দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ব্যবসা,ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান ও ইনপুট খরচের সূচকে সম্প্রসারণ দেখা গেছে। দুই মাসের সংকোচনের পর অর্ডার ব্যাকলগ সূচক আবার সম্প্রসারণে ফিরেছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে চায় ভারত, ভাবছে সরকার

শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা

সারাদেশে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড- ২০২৪ পেলেন আবুল হাসান মাস্টার

মেরি রেনু নাথের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও হয়রানির অভিযোগ প্রাক্তন স্বামীর

১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

রসুল পাক (সাঃ) নিয়ে কটুক্তিকারী মোজাম্মেল হককে গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

জনতা ব্যাংক স্টাফ কলেজে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা