শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১২, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা।

শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
নবনিযুক্ত প্রতিমন্ত্রীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

দৈনিক সিরাজগঞ্জ খবরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলছে

কুমিল্লায় বিটিএসএফ-এর মতবিনিময় ও আলোচনা সভা

এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে পরিবারের উৎকন্ঠা ও দুশ্চিন্তা!

ঠাকুরগাঁওয়ে বেতারের শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

সাংবাদিক জাওহার ইকবাল খানের বাবার মৃত্যুতে ডিএসইসির শোক

ঝিনাইগাতি-শ্রীবরদী উপজেলায় যারা নির্বাচিত হলেন

৩য় ধাপে উপজেলা নির্বাচন, শাহজাদপুরে আনসার সদস্য নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ

ঝালকাঠিতে সৃজনশীল সংগঠন ‘প্রেরণার ঝালকাঠি’র আত্মপ্রকাশ

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী