সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝালকাঠিতে এমপি হারুন ও মনিরসহ ৭ জনের মনোনয়ন বাতিল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৪, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি -১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তমের মনোনয়ন পত্র এবং ঝালকাঠি-০২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমুর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এমপি বজলুল হক হারুন সহ ৭জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

রোববার বেলা ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়ন বাছাই শেষে প্রার্থীতা যাচাই-বাছাই বোর্ডের প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানিয়েছেন। বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির, মোহাম্মাদ ইসমাইল, ব্যরিস্টার ফখরুল ইসলাম, নুরে আলম, মজিবুর রহমান মৃধা, জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক এবং ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন।

দলীয় মনোনয়ন প্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ১% ভোটারদের তালিকায় দেয়া তথ্য যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়েছে। সাংসদ বিএইচ হারুন আওয়ামী লীগের মনোনয়ন সহ মনোনয়ন পত্র জমা দিলেও আওয়ামী লীগ তাদের প্রার্থী পরিবর্তন করায় তার মনোনয়ন পত্রটি অসম্পূর্ণ হয়ে বাতিল হয়ে যায়। দৈবচয়ন পদ্ধতিতে সাক্ষরকারী ১০ জনকে ফোন করা হলে তারা স্বাক্ষর করেননি বলে জানান তাই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম। এছাড়াও জাতীয় পার্টির দুই প্রার্থীর আয়কর সংক্রান্ত কাগজপত্রে সমস্যা থাকায় তাদের দুইটিও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য,দেশজুড়ে আলোচনায় থাকা ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রথম তালিকায় সংসদ সদস্য বজলুল হক হারুনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলেও তা পরিবর্তন করে পরবর্তীতে বিএনপির ভাইস চেয়ারম্যান (বহিস্কৃত) ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে নৌকা প্রতিক বরাদ্দ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে ঝালকাঠি -০১ আসনের বর্তমান সাংসদ বিএইচ হারুন এক ভিডিও বার্তায় দলের প্রতি তার পূর্ন সমর্থন নিশ্চিত করেছেন। দলীয় মনোনয়ন যাকে দেয়া হয়েছে তিনি তার নেতা কর্মীদের তার পক্ষেই কাজ করারও নির্দেশনা দেন সেই ভিডিওতে দেখা যায়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাপ্তাই উপজেলা প্রশাসন ৩ দিনব্যাপী তারুণ্যের মেলা উদ্বোধন

ফরিদপুরে পেঁয়াজ চাষে ব্যস্ত চাষিরা

অবরোধের ৩০ ঘণ্টায় সারাদেশে ১৩ বাসসহ ১৮টি যানবাহনে আগুন

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর, জামিন মেলেনি মির্জা ফখরুলের

মহেশপুরের রাজনীতির এক উজ্জল নক্ষত্র বাবু

মধুখালীতে বট-পাকুড় গাছের ব্যতিক্রমী বিয়ে!

নৈরাজ্যের বিরুদ্ধে শরীয়তপুরে অপু এমপি’র উদ্যোগে মোটরসাইকেল শোডাউন

কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা