সোমবার , ১৮ মে ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেকৃবি কম্পিউটার ক্লাব-এর উদ্যোগে ‘আর প্রোগ্রাম ফর অ্যাগ্রিকালচারাল সায়েন্স’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin2
মে ১৮, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাব-এর উদ্যোগে ‘আর প্রোগ্রাম ফর অ্যাগ্রিকালচারাল সায়েন্স’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কম্পিউটার ক্লাবের প্রধান মডারেটর অধ্যাপক ড. মো. জামিলুর রহমান এবং সহকারী মডারেটর মাসুদুল হাসান।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন এমপিএইচ-এর কনসালট্যান্ট নাইমুল ইসলাম এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়-এর ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. এম. মহি-উদ-দীন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আর (R) প্রোগ্রামিংয়ের মাধ্যমে ডেটা বিশ্লেষণ, পরিসংখ্যানভিত্তিক গবেষণা, গ্রাফ ও ভিজ্যুয়ালাইজেশন এবং গবেষণাপত্র প্রস্তুতের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

অধ্যাপক ড. এম. মহি-উদ-দীন বলেন, “আর প্রোগ্রাম শেখার জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। শুরুতে এটি কিছুটা কঠিন মনে হলেও চর্চার মাধ্যমে গবেষণা ও থিসিসের জন্য অত্যন্ত কার্যকর একটি টুল হিসেবে ব্যবহার করা যায়।”

অধ্যাপক ড. মো. আশাবুল হক বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে যাক। শিক্ষার্থীদের যেকোনো ইতিবাচক উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, “বর্তমান সময়ে গবেষণা ও আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনার ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সময় হাতে-কলমে শেখার এমন সুযোগ ছিল না। এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে।”

কম্পিউটার ক্লাবের প্রধান মডারেটর অধ্যাপক ড. মো. জামিলুর রহমান বলেন, “কৃষি বিজ্ঞান ও গবেষণা একে অপরের পরিপূরক। আর গবেষণার সঙ্গে ডেটা বিশ্লেষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই বিবেচনায় দুই দিনের পরিবর্তে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বর্তমানে আর প্রোগ্রাম শুধু গবেষণায় নয়, চাকরির বাজারেও নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাশাপাশি এর মাধ্যমে উচ্চমানের উপস্থাপনা ও রিপোর্ট তৈরি করা যায়।”

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সংযুক্তির ফলে আর প্রোগ্রাম এখন আরও শক্তিশালী ও আধুনিক গবেষণা টুলে পরিণত হয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

আ’লীগ নেতা সাহেব আলীর ভরষা হাউজিংয়ের নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দেখার কেউ নাই

গুণীজন সম্মাননা পেলেন শেরপুরের সাংবাদিক লাভলু

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে রিট কার্যতালিকায়

শেরপুরে খ্রীষ্ট ধর্মাবলীদের ওয়ানগালা অনুষ্ঠিত

ভোলায় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

বিএনপির যৌথসভা আজ

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরন

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময়

ঢাকায় দফতর খুলবে জাতিসংঘের মানবাধিকার কমিশন