জেলা প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় সালীশি বিচারের বিচারক হিসেবে ডেকে নিয়ে দুই জামায়াত কর্মীকে গুলি ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত দশটায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঞ্চনা ইউনিয়নের নেজাম উদ্দিন (৪৫) ও আবু ছালেক (৪৪)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। একই ঘটনায় গুলিতে আরো কয়েক জন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ,আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম মানিককে দায়ী করছেন স্থানীয়রা।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায় একটা বিচারের কথা বলে নিয়ে গিয়ে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম মানিক এর নেতৃত্বে নেজাম ও চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ যুদ্ধা মুহাম্মদ ছালেক কে অতর্কিত হামলা করে হত্যা করে ,উল্লেখ্য যে এ সময় নজরুল ইসলাম মানিকের লোকজন মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে এলাকার লোকজনকে উত্তেজিত করে জামায়াত কর্মীদের ওপর ব্যাপক ভাবে হামলা চালায়। একপর্যায়ে জামায়াত কর্মী নেজাম উদ্দিন ও আবু ছালেককে টার্গেট করে ব্যাপক মারধর ও গুলি করে এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুলিতে কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয় বলে খবর পাওয়া যায়।হেলমেট পরে যারা আক্রমণ করেছে তাদের ব্যাপারে জনমনে প্রশ্ন জাগতেছে বেশি ,তাতে বুঝা যাচ্ছে তারা পূর্ব থেকেই পরিকল্পনা করে এই হামলা চালায়। মানিক ও তার লোকজন কিছু দিন আগে মাদক বিরুধী নিউজ করার কারনে হিলমিলি কুল নিবাসী সাংবাদিক কামরুল ইসলামকেও গুলি করেছিলো।
বর্তমানে এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে।


















