মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দ্বিতীয় দফায় পেছাল মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায়

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১২, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম মামলার রায় ঘোষণা করবেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

এ নিয়ে দ্বিতীয় দফায় রায় ঘোষণার দিন পেছালো। রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। ১৬ বছর আগে মামলাটি দায়ের করা হয়।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারকের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই মামলার রায় প্রস্তুত হয়নি।
এর আগে গত ২২ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম। এদিন (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।

এ মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি দুদকের। ফলে সংস্থাটি বিএনপির এ নেতার সবোর্চ্চ শাস্তি ১৩ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছে। একই সঙ্গে তার সম্পদ বাজেয়াপ্তের প্রত্যাশাও দুদকের। তবে মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরীর দাবি, দুদকের আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। রায়ে মির্জা আব্বাস খালাস পাবেন বলে প্রত্যাশা রয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংকে প্রবাসী পরিবার একাউন্ট’র সুবিধা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী–৪ আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এবিএম মোশাররফ হোসেন

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নলছিটির সন্তান অধ্যক্ষ ইউনুস আলি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১১ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

গোসাইরহাট উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলমের ঘোড়া মার্কায় ব্যাপক গণসংযোগ

চৌগাছার নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের শুভেচ্ছা বিনিময়

টঙ্গী সরকা‌রি ক‌লে‌জের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ১ চোরাকারবারি আটক

ভারতে গেমিং জোনে আগুনে নিহত বেড়ে ২৭, ৯ জনই শিশু

অবরোধের ৩০ ঘণ্টায় সারাদেশে ১৩ বাসসহ ১৮টি যানবাহনে আগুন