সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৬, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রবিবার আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যনির্বাহী কমিটি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি।

এলআরএফ নেতাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনাদের প্রেসকাউন্সিলের দিকে নজর দেওয়া উচিত। এটা সাংবাদিকদের দায়িত্ব। গত দেড় বছর প্রেস কাউন্সিল গঠন নিয়েই সমস্যা ছিল। চতুর্থ স্টেটে সাংবিদকরা বিরাট স্টেক হোল্ডার। এখানে সাংবাদিক, সম্পাদক, বার কাউন্সিলের প্রতিনিধি, স্পিকার থাকেন। স্পিকার এখন নেই। সাংবাদিকরা একটু সজাগ থাকলেই এটি এগিয়ে যাবে।

এলআরএফের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদের নেতৃত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দপ্তর সম্পাদক শাকিল আহমাদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আবু নাছের ও আরাফাত মুন্না উপস্থিত ছিলেন। এছাড়া সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞাও এ সময় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে বর্নাঢ্য আয়োজনে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধণা

মেয়াদ বাড়ল সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার

দল-সংগঠন নিষিদ্ধের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

এন,আর,বি কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর জুমারবাড়ি উপশাখা উদ্বোধন

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

ঢাকায় রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর, ন্যায় বিচার কতদূর শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

পায়রা উড়িয়ে গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি বিজয় মেলার উদ্বোধন

রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল, সম্পাদক আদিত্য

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত