শুক্রবার , ৩ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

উপজেলা পরিষদ নির্বাচনে কাঠালিয়ায় তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৩, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

সাকিবুজ্জামান সবুর, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ঝালকাঠির কাঠালিয়ায় তিন পদে মোট ১৬ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার (০২ মে) বিকাল ৪টা পর্যন্ত ১৬জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. নেছার উদ্দিন। এ উপজেলায় ৩য় ধাপে আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. আবদুল জলিল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, মো. মনিরুজ্জামান গোলদার, এডভোতেট মো. তরিকুল ইসলাম, গৌতম চন্দ্র মন্ডল, মো. রেজাউল করিম সাদ্দাম ও সৈয়দ মাইনুল হোসেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, মোসাঃ সাহিদা আক্তান বিন্দু, মোসাঃ শাহানাজ বেগম, মোসাঃ শেফালী বেগম ও নাজমিন আক্তার তুলি।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের মনোনয়ন পত্র অনলাইনে ০২ মে ২০২৪ তারিখ বিকেল ৪টা পর্যন্ত দাখিল করার সময় দেয়া হয়। আগামী ৫ মে প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাচাই করবেন রিটার্নিং অফিসার। ৬-৮ মে মনোনয়নপত্র বাচাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধ আপিল করতে পারবেন প্রার্থীরা। আপিল নিস্পত্তি ৯-১১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪০টি ও ভোটার কক্ষের সংখ্যা ২৬৩টি। এছাড়া মোট ভোটার রয়েছেন ৯৫৭৯১জন । যার মধ্যে পুরুষ ভোটার ৪৮৯৬২জন, নারী ভোটার ৪৬৮২৭জন ও তৃতীয় লিঙ্গের ০২জন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান

টঙ্গীতে দেয়াল ধ্বসে নিহত ৩, আহত ৫ এলাকাজুড়ে শোকের মাতন

ভোটের ফল একজনের ইচ্ছায় নির্ধারিত: মঈন খান

ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন

ইফতারে রাখুন স্বাস্থ্যকর বেলের শরবত!

আবারও দুই ক্যাটাগরিতে দি গ্লোবাল ইকোনমিক্সের অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক

‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ’ : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

নাশকতার আশঙ্কা, রাজধানীতে বিশেষ নিরাপত্তায় র‌্যাব

ঝিনাইদহে ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা