শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বিএনপিকে খুব বেশি বড় দল হিসেবে অভিহিত করা যায় না: হানিফ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যার সঙ্গে জনগণ আছে সেটিই বড় দল। জনগণের নির্বাচনে অংশ না নিলে তাকে কীভাবে বড় দল হিসেবে আখ্যা দেওয়া যাবে। গত কয়েকটি নির্বাচনে সম্পৃক্ততা ও নির্বাচিত হওয়ার হার দেখে বিএনপিকে খুব বেশি বড় দল হিসেবে অভিহিত করা যায় না। সেদিক থেকে বিএনপি নির্বাচনে অংশ নিলো কি, না নিলো তাতে খুব বেশি প্রভাব বিস্তার করবে না।

শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে হানিফ এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ এ সময় অনেকেই উপস্থিত ছিলেন।

জাতিসংঘের বিবৃতির পরিপ্রেক্ষিতে হানিফ প্রশ্ন করেন, যারা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে তাদের গ্রেফতার করা কি দমন পীড়ন? যারা সন্ত্রাসী, তাদের আইনের আওতায় আনা যাবে না এমন কনসেপ্ট যদি জাতিসংঘের হয় তাহলে তাদের এ বিবৃতি এ দেশের মানুষ গ্রহণ করবে না।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

দুইটি আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাপার চেয়ারম্যান রওশন এরশাদ

কালীগঞ্জে অমর একুশের বই বই মেলা-২০২৪ শুভ উদ্বোধন

দিনাজপুরে সাংবাদিকদের সাথে অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেনের মত বিনিময়

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন এসআই হুমায়ূন কবির

ঝিনাইদহে গৃহবধুকে গলা কেটে হত্যা; আহত ১, আটক ২

৩য় ধাপে উপজেলা নির্বাচন, শাহজাদপুরে আনসার সদস্য নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ

দিনাজপুরে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন রানা

শরীয়তপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা