বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৪, ২০২৪ ৯:০০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’ আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৮.১০ উত্তর অক্ষাংশ এবং ৮৮.২° পূর্ব দ্রাঘিমাংশ) প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
ঘূর্ণিঝড়টি বুধবার (২৩ অক্টোবর) দিবাগত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫১০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্র‍য়ে থাকতে বলা হয়েছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

৩৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা বৈঠক

রাজাপুরে বর্নাঢ্য আয়োজনে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধণা

কাপ্তাই অনিয়ম-দূর্নীতি অভিযোগ, ১ কোটি ৭৪ লাখ টাকার প্রজেক্টে উপকারভোগী নেই একজনও!

মুগদা হাসপাতালে সংস্কারের কাজ না করেই বিল নিয়ে গেল ঠিকাদার

মহিপুরে বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট

কুয়াকাটায় পর্যটককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে যুবদল সভাপতিসহ গ্রেফতার ৩

এ্যাড. শাহিদা রহমান রিংকু’কে ফুলেল শুভেচছা ও অভিনন্দন

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা হৃদয়ে খুলনার

জাপার চেয়ারম্যান রওশন এরশাদ