সোমবার , ৬ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহের সিও সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৬, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> অয়ন ইসলাম, ঝিনাইদহ সদর : ঝিনাইদহের বেসরকারি উন্নয়ন সংস্থা সিও’র বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির নির্বাহী পরিচালক সামছুল আলম, পরিচালক (সার্বিক) ওহিদুর রহমান, পরিচালক (ঋণ কর্মসূচী) ওবায়দুর রহমান, পরিচালক (ট্রেনিং এন্ড রিসার্স) সরোজ কুমার দাস, লিগ্যাল এডভাইজার এ্যাড টিপু সুলতান, এম আইএম অফিসার রাজু আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ১৯৮৬ সাল থেকে সিও সংস্থাটি ঝিনাইদহসহ দেশের ৪৩ টি জেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে শত শত বেকার যুবক-যুবতির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর্থিক সুবিধার পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ, বহুবিবাহ রোধে সচেতনতা, যৌতুক, আত্মহত্যা রোধসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। কিন্তু কিছুদিন ধরে সংস্থার কিছু দুর্নিতীবাজ কর্মচারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। তাদের অপকর্ম ঢাকতে তারা সংস্থার বিরুদ্ধে মিথ্যা তথ্য রটিয়ে বেড়াচ্ছে। সংস্থার টাকা আত্মসাৎ করে তারা সংস্থার বিরুদ্ধেই উল্টো মামলা করেছে, মিথ্যা তথ্য পরিবেশন করছে। সংবাদ সম্মেলনে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

প্রচণ্ড শীতের মাঝেও ঝিনাইগাতিতে বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া

পটুয়াখালী–৪ আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এবিএম মোশাররফ হোসেন

রাজাপুরে ৪ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরন

ঝুঁকিতে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প

১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা যুবদলের

অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে জনগণ : ড. মুহাম্মদ ইউনূস

গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

মেহেরা রশিদ ফাউন্ডেশনের কমিটি গঠন, জাহিদ চেয়ারম্যান তানিয়া নাছরিন মহাসচিব

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার