বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের করুন মৃত্যু

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৩০, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৩০মে) বিকেল ৬টার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ করুন ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।

স্থানীয় বাসিন্দা হারুন হাওলাদার জানান, বিকেলে আমার নাতিন সামিয়া আক্তারকে কোথাও খুজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পানিতে নেমে সামিয়া আক্তার(৫) কে খুজে পাই। তাকে পেয়ে নলছিটি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসার সময় সামিয়ার চাচাতো বোন সাবিনাকে না পেয়ে আবারও খোঁজাখুজি শুরু করি। এসময় আরও একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে পুকুরে নেমে সাবিনা আক্তার(৬) কে পুকুর থেকে ডুবন্ত অবস্থা উদ্ধার করি।

তাদের দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতদের বাড়ি ছুটে গিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।

নিহত সামিয়া আক্তারের পিতা জাকির হোসেন এবং সাবিনা আক্তারের পিতার নাম বাচ্চু হাওলাদার তারা দুজন আপন ভাই। দুজন উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা। নিহত দুই চাচাতো বোন স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, পানিতে ডুবে নিহতদের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জেল হত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইউটিউবে অবমুক্ত হলো মিউজিক ভিডিও ‘আড়ি’

“৩১ দফা মানেই নতুন রাষ্ট্র, হাজীগঞ্জে গণসংযোগে ঝড় তুললেন ব্যারিস্টার কামাল উদ্দিন”

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রাজপথের লড়াকু নেত্রী সুজানা জলি

কোভিড টিকার জন্য চিকিৎসায় নোবেল পেলেন দুই গবেষক

কারামুক্ত হলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন

৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত