বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৪, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

মীর মোকাদ্দেস : জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করা হয়েছে। জামালপুর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিসে এই ভাঙচুর চালানো হয়। জানা যায ১০-১২ জনের একটা দল মোটরসাইকেল যোগে সেখানে আসে এবং অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে দ্রুত স্থান ত্যাগ করে। অফিসের সামনে দুটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। ঘটনার পরে র‍্যাব এবং পুলিশ সেখানে ছুটে আসে। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু সেখানে উপস্থিত হয়ে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই ঘটনার কারণে জামালপুর ময়মনসিংহ মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বতন্ত্র প্রার্থী জানান, এভাবে অন্যায় অত্যাচার চলতে থাকলে সুষ্ঠ নির্বাচন কখনো আশা করা যায় না। অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচনের জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ পাওয়া যায় আজও জামালপুর পাঁচ আসনের নান্দিনা রেলগেট এলাকায় আরেকটি স্বতন্ত্রের প্রার্থীর অফিস ভাঙচুর করেছে দুরবৃত্তরা। প্রত্যক্ষ দর্শীরা জানায় স্থানীয় আওয়ামী লীগ সেক্রেটারির ছেলের নেতৃত্বে এই হামলা হয়েছে।

সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জন সাধারন। নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে এজন্য সেনাবাহিনীর উপস্থিতি আশা করেন স্থানীয় ভোটাররা। এ বছর যারা নতুন ভোটার হয়েছে তাদেরও আবেদন নিশ্চিত ভোট প্রদানের জন্য সহযোগিতা একান্ত কাম্য। সেই সাথে জামালপুর ৫ সংসদীয় আসনের জনগণ এই সকল বিষয়ে তিব্র নিন্দা সহ মাননীয় জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ আশা করে সংবাদ সারাদেশ এর প্রতিনিধিকে জানান ও সাংবাদিকের ওপর আইনশৃঙ্কখলা বাহিনির হামলার ঘটনার নিন্দা প্রকাশ করেন, এইটা নির্বাচন কমিশনের ব্যার্থতা বলে উল্লেখ করেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগায় শীতবস্ত্র বিতরণ

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ

‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ পেল নগদ

কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

ইন্জিনিয়ার তুহিনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

কালিগঞ্জ উপজেলা ঝিনাইদহের ২ টি প্রতিষ্ঠানে জরিমানা বিশেষ টাস্কফোর্সের

টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ে বাংলাদেশ

‘সোনালু ফুল’এ যেন প্রকৃতির কানের দুল