শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

প্রতিবেদক
admin2
অক্টোবর ১৭, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

সৌমিত্র সুমন : পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ছোট বড় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, কুয়াকাটা জিরো পয়েন্টের দুই পাশে এক শ্রেণীর প্রভাবশালীরা ছোট বড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা স্থাপনে সহায়তা করে আর্থিকভাবে লাভবান হয় । বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান কালে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আব্দুল মান্নান নামের একজনকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে উচ্ছেদকৃত স্থানে বন বিভাগের সহায়তায় বৃক্ষরোপন করে উপজেলা প্রশাসন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো, ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম সহ কুয়াকাটা পৌরসভার কর্মকর্তারা।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদে বিভ্রান্তি দূর করার জন্য সিকদার গ্রুপের ব্যাখ্যা

এবার কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শেরপুরে ১০০বোতল ভারতীয় মদসহ ৩ কারবারি গ্রেপ্তার

রাজাপুরে ভয়ভীতি হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

নির্মাতা নিলয়ের ‘হৃদয় নিয়ে খেলা’ সিনেমায় শিশির

সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ে নব গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বদলগাছীতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ মিনারে গণজমায়েত করবে বৈষম্যবিরোধীরা

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন