বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গাজায় হাসপাতালে হামলা : বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৮, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় হাসপাতালে ইসরায়েলের এই ভয়াবহ হামলার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে, আজ বুধবার ইসরায়েল সফরে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের। এ সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল তার। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের।

তবে হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলার পর এক প্রতিক্রিয়ায় জর্ডান জানায়, বাইডেনের সঙ্গে তিন আরব নেতার যে নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল, তা আর হচ্ছে না। গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে জর্ডান বাইডেনের সঙ্গে নির্ধারিত এ বৈঠক বাতিল করেছে।

সূত্র : রয়টার্স।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিনগুলোর একটি ৭ নভেম্বর: ওবায়দুল কাদের

রাজাপুরে স্কুল শিক্ষককের জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ

ধোলাইখালে সংঘর্ষ : বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মেয়াদের আগেই সরকার গঠন প্রমাণ করে অজানা ভীতি কাজ করছে: রিজভী

বগুড়া ধুনটে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবীতে মানববন্ধন

হিলিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

গলাচিপায় ১০ শয্যা মা ও শিশু হাসপাতালে সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

ঐতিহাসিক ৭ নভেম্বর আজ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র