মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আইজেএফ এর কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ১৯, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা (আইজেএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট, সোমবার সন্ধ্যায় সংগঠনের স্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আইজেএফ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং মহাসচিব মনির হোসেন কাজীর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনার নিয়ে আলোচনা করা হয়। এসময় ঐক্যমত্যের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।

আইজেএফ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আইজেএফ শুধুমাত্র সাংবাদিকদের নয়, সার্বজনীন এবং বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাবে। বিশেষ করে আর্ত-নিপিড়ীত ও নির্যাতিত সাংবাদিকদের যে কোনো ধরণের সাহায্য সহযোগিতা এবং দেশের স্বার্থে আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে আইজেএফ।

তিনি আরও বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য চাই টিকসই কর্মপরিকল্পনা। আর সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে পারলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। দেশের জনগণের জীবন-মান উন্নত হবে। আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারবো।

আইজেএফ মহাসচিব মনির হোসেন কাজী বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। কিন্তু, কিছু অসাধু ব্যক্তির লালসা আর অপেশাদার ব্যক্তিদের দিয়ে কার্ড বাণিজ্যের মাধ্যমে রাতারাতি সাংবাদিক বানানোর প্রলোভনে অর্থ আয় করার মাধ্যমে মহান এই পেশাকে কলংকিত করেছেন। শত প্রতিকূলতার মাঝেও আইজেএফ মূলধারার সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে যাবে এবং সাংবাদিকের জীবনযাত্রার মানোন্নয়ন ও মূল্যবোধ গড়ে তুলতে সাংবাদিকদের নিজেদের স্বার্থ ও অধিকার আদায়ে আন্দোলন করে যাবে।

তিনি মূলধারার সাংবাদিকদের বাস্তবতাসম্পন্ন, বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনেরও আহবান জানান।

আইজেএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের দিপু, অতিরিক্ত মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাংগঠনিক সচিব মোঃ মনিরুজ্জামান অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদের ব্যর্থ সাংবাদিক সম্মেলন!

ফের ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম

টঙ্গীতে ৪৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়কের উঠান বৈঠক

ডিএনসিসি সবসময় বনানী সম্প্রদায়ের পাশে থাকবে : মোঃ আতিকুল ইসলাম

মহেশপুরের যুব সমাজের নয়নের মনি বাবু!

ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে

শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু ঘটনার ঘাতক বাস চালক গ্রেপ্তার

বিলুপ্তির পথে নলছিটির মৃৎশিল্প,ভালো নেই কুমারেরা