মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাংলাদেশে রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জানাল জাতিসংঘ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৩০, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশে রাজনৈতিকভাবে কারাগারে বন্দি থাকাদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি।

সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান জানান।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধী দলগুলোর হাজার হাজার নেতাকর্মীর প্রসঙ্গ উল্লেখ করে ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ‘বাংলাদেশে বিভিন্ন মামলায় কিংবা মামলা ব্যতীত আটক সব রাজনৈতিক দলের কর্মীদের আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের সঙ্গে মহাসচিব কী একমত?

জবাবে স্টেফান ডুজারিক বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে নীতিগতভাবে আমরা বিশ্বাস করি। তিনি অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানান।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

হরিণাকুন্ডুতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টিআইবির গবেষণা : জলবায়ু তহবিল থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে দুর্নীতি

‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ’ : নাহিদ ইসলাম

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

শেরপুরে প্রেসক্লাবের পাল্টা কমিটি ঘোষণার ঘটনায় মামলা, শোকজ

সোমেশ্বরী নদীর সেতু নির্মাণ কাজ বন্ধ, হাজারো মানুষের দুর্ভোগ

কুষ্টিয়ায় মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত নলছিটির সুমন, অর্থাভাবে চিকিৎসা চলছে না বাকি আহতদের

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও পথসভা

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের শুভ উদ্বোধন