রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ কর্মী জেল হাজতে প্রেরণ

প্রতিবেদক
admin2
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মোঃ আব্দুর রহমান ওরফে সোহাগ হাওলাদার (২১) নামের এক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কলাপাড়ায় দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, কলাপাড়া থানার মামলা নং–০৯, তারিখ ১২/০১/২০২৬, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা এ মামলায় পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করে। মামলার আবেদনে উল্লেখ করা হয়, আসামির বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সাথে সম্পৃক্ততা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নি) মিজানুর রহমান আদালতে দাখিল করা আবেদনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন পোস্টার ও লিফলেট জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়। তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে প্রেরণের আবেদন জানানো হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বরদাশত করা হবে না।”

শুনানি শেষে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

গ্রাহকদের উন্নত সেবাই আমাদের লক্ষ্য- চেয়ারম্যান পেট্রোবাংলা

বরিশাল অঞ্চলে সেরা কর দাতা নলছিটির প্রবীণ ব্যবসায়ী হাজী আঃ রহমান খলিফা

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বোচ্চ বিদ্যাপীঠে ধর্ষণের ঘটনা চরম অবমাননাকর : সুলতানা কামাল

শত বর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ সম্মাননায় ভূষিত এস এম আজাদ হোসেন

ঝিনাইদহে ৪টি আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহর

শপথ নিলেন কাটাখালী পৌরসভার প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু

নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন